নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন গাঙ্গুলী!

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনির পর এবার তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এই খবর প্রকাশ্যে আসতেই অধীর আগ্রহে অপেক্ষা করছে দাদার ভক্তরা। তবে সৌরভের ভূমিকায় অভিনয় করবে কে?

এতদিন শোনা গেছে, সৌরভের ভূমিকায় অভিনয় করতে পারেন রণবীর কাপুর। তবে এবার ভারতীয় মিডিয়া জানাচ্ছে, সৌরভের বায়োপিকের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন রণবীর। তিনি জানিয়েছেন, কারো বায়োপিকে অভিনয় করতেই আগ্রহী নই, ব্যতিক্রম শুধু সঞ্জয় দত্ত।

Manual3 Ad Code

অন্যদিকে সৌরভের ভূমিকায় অভিনয় করতে শোনা গেছে কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ‍্যায়ের নাম। কিন্তু পরমব্রতকে নিয়ে নাকি আগ্রহী নন প্রযোজক। কারণ, তারা এই চরিত্রে অভিনয়ের জন্য সর্বভারতীয় মুখ খুঁজছেন।

Manual5 Ad Code

দুই তারকা অভিনেতার নাম সরে যেতেই উঠে আসছে খোদ সৌরভ গাঙ্গুলীর নাম। তবে কি নিজের চরিত্রে নিজেই অভিনয় করতে চলেছেন?

Manual8 Ad Code

সৌরভের বাস্তব জীবনের গল্প পর্দায় তুলে আনছে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। পরিচালনা করবেন লাভ রঞ্জন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code