বোলারদের জন্য উইকেট নেই: লঙ্কান অধিনায়ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব হয়ে থাকে। অতীত ইতিহাস সেটাই বলে। তাছাড়া  শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেলেই স্বাগতিক বাংলাদেশ ব্যাটিং বান্ধব উইকেটে তাদের আমন্ত্রণ জানায়। ২০১৮ সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার সবশেষ টেস্টে তিন ইনিংসেই পেরিয়ে গিয়েছিল পাঁচ দিন। দুই দল মিলে করেছিল ১ হাজার ৫৩৩ রান। বোলারদের জন্য প্রাণহীন সে উইকেট পেয়েছিল ডিমেরিট পয়েন্ট। ২০১৮ সালের পর বাংলাদেশের মাটিতে আর টেস্ট সিরিজ খেলেনি শ্রীলঙ্কা। ওই টেস্টের মতো এবারও চট্টগ্রামে ফ্লাট উইকেটই দেখছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। তার কাছে চট্টগ্রামের উইকেট মানেই বোলারদের জন্য অসম্ভব কোনও লড়াই! আজ (শনিবার) অনুশীলনে এসে সোজা উইকেটের দিকে ছুটে যান লঙ্কান অধিনায়ক। এরপর সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘দেখে মনে হচ্ছে, বোলারদের জন্য তেমন কিছু নেই।

Manual3 Ad Code

এটা ফ্লাট উইকেট, যেটা বললাম ২০ উইকেট পেতে হলে বোলারদের অনেক চতুর হতে হবে। উইকেট না এলেও চতুরভাবে ভাবতে হবে। আউট অব দ্য বক্স কিছু করতে হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code