নিরাপদে সরিয়ে নেওয়া হলো ইরানের সর্বোচ্চ নেতাকে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual7 Ad Code

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) তেহরানের দুই আঞ্চলিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা শেখ হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার একদিন পর এই খবর এলো। সূত্রগুলো জানিয়েছে, ইরানের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

তারা বলেন, শুক্রবারের হামলায় নাসরাল্লাহকে হত্যা করার ঘোষণার পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ইরান লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে।

Manual7 Ad Code

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রে জানান, সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে নির্মূল করা হয়েছে।

সামরিক বাহিনীর পৃথক একটি পোস্টে বলা হয়, ‘হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code