রুশ ভাড়াটে ওয়াগনারকে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার উ. কোরিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে ক্ষেপণাস্ত্র ও রকেট সরবরাহ করেছে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের এমন দাবিকে ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। ওয়াশিংটনের দাবিকে অস্বীকার করেছে ওয়াগনারও।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, পিয়ংইয়ং ওয়াগনার গ্রুপের কাছে অস্ত্রের একটি চালান পাঠিয়েছে। যা ইউক্রেনে সামরিক অপারেশনের জন্য ব্যবহার হবে।

Manual1 Ad Code

কিরবি সাংবাদিকদের আরও বলেন, ‘আমরা নিশ্চিত উত্তর কোরিয়া ওয়াগনারের কাছে অস্ত্রের একটি প্রাথমিক সরবরাহ সম্পন্ন করেছে, এসব সরঞ্জামের জন্য অর্থও দিয়েছে তারা’।

পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার কারণে উত্তর কোরিয়ার ওপর অস্ত্র রফতানির নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। এর মধ্যেও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে এশিয়ার এই দেশটি। এর মধ্যে নতুন করে অস্ত্র সরবরাহের বিষয়টি সামনে এলো।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের মতে, ইউক্রেনে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে। যার মধ্যে ১০ হাজার ঠিকাদার এবং ৪০ হাজার রাশিয়ায় দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়োগ দেওয়া হয়েছে। এ অবস্থায় ওয়াগনারের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে বাইডেন প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code