নৃত্যকে বিনা মূল্যের না ভেবে পারিশ্রমিক দিন শিল্পীরা ভালো থাকবে : প্রেমা

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ইচ্ছা থাকা সত্ত্বেও নতুন কোনো নৃত্যনাট্য মঞ্চে তোলা হচ্ছে না প্রেমার। তিনি বলেন, “অডিটরিয়ামগুলো খুলছে না, খুললেও অনেক বিধিনিষেধ আছে। নৃত্যনাট্য অনেক খরচ সাপেক্ষ, সেই অর্থে পৃষ্ঠপোষক পাওয়া যায় না। ফলে এখন নতুন নৃত্যনাট্য না করার সিদ্ধান্ত নিয়েছি।”

Manual8 Ad Code

গত বছর করোনার প্রকোপে অনেক নৃত্যশিল্পী বেকার হয়ে পড়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে এ বছরের প্রস্তুতি কেমন? প্রেমা বলেন, “ঘরে বসে থাকাটা কষ্টের। এই সময়ে যদি আমরা অনলাইনে কোনো কাজের সাপোর্ট বা সরকারের সহযোগিতা পাই, নাচের ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেব। সবাইকে অনুরোধ করব, আমাদের কাজগুলোকে বিনা মূল্যের না ভেবে পারিশ্রমিক দিন, তাতে শিল্পীরা ভালো থাকবেন।”

‘মুজিব চিরন্তন’–এ পরিবেশনার সার্থকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যেকোনো কাজে আমার চিন্তাধারার প্রভাব পড়ে। এই আয়োজনে দেশের নৃত্যাঙ্গনের প্রতিনিধিত্বের মাধ্যমে মানুষের সামনে নিজেদের কাজ তুলে ধরতে পেরেছি। সৃজনশীল এ আয়োজনে পারফর্ম করতে পেরে আমি গর্বিত।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code