পরীক্ষা দেখছেন নাসের হুসেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের যুগে আগ্রাসী ক্রিকেটকে ডাকা হচ্ছে ‘বাজবল’। অ্যাশেজে এই বাজবল দারুণ ঝলক দেখিয়েছে। ২-০ তে পিছিয়ে থেকেও এই আগ্রাসী ক্রিকেটেই ইংল্যান্ড সিরিজ ড্র করেছে ২-২ ব্যবধানে। তার পরেও আগামী বছর ভারত সফরে বাজবল ঘরানার ক্রিকেটকে ‘পরীক্ষা’ হিসেবে দেখছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন।

কোচ ব্র্যান্ডন ‘বাজ’ ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসের অধীনে ফলাফল কেন্দ্রিক মানসিকতা ক্রিকেটকে উপভোগ্য করে তুলেছে। এখন ভারতে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে ও স্পিনবান্ধব ট্র্যাকে এই মন্ত্র কতটা কাজে দেবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে। কারণ ২০২১ সালে জো রুটের অধীনে সর্বশেষ সফরে ৩-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। তাই নাসের হুসেনের মনে হচ্ছে, ‘এখন এটা বাজবলের জন্য পরীক্ষা।’

Manual5 Ad Code

আইসিসি রিভিউর নতুন পর্বে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেছেন, ‘ভারতে এখন পরবর্তী চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবাই জানে ভারতে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে কতটা কঠিন প্রতিপক্ষ।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code