

গাইবান্ধা থেকে ঃ
নভেলা ভাইরাস করোনা মোকাবেলায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাজকর্মহীন নিম্ন আয়ের ১ হাজার পরিবারের মাঝে ১০ মেঃটন চাল বিতরন করা হয়েছে। এছাড়া ও ত্রান হিসেবে ডাল তেল, লবন,আলু ও প্রদান করা হয়েছে এসব পরিবারের মাঝে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে যানাযায় নভেলা ভাইরাস করোনার দুর্যোগ মোকাবেলায় কর্মহীন গৃহবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন জরুরী ভিত্তিতে ১০ মেঃ টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করে।
৮ টি ইউনিয়নে ৮০০ জন, ১ টি পৌরসভায় ১০০ জন ও উপজেলা পরিষদের আওতায় ১০০ জন মোট ১ হাজার পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়।রোববার সকাল থেকে সন্ধা পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে জন প্রতিনিধিরা এসব ত্রান সামগ্রী বিতরন করেন।পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন ত্রান বিতরন কার্যক্রম পরিদর্শন করেন।