পাকিস্তানের দাপটে দ্বিতীয় দিন পার, উইকেটশূন্য টাইগার বোলাররা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা (২৭ নভেম্বর) নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন বাংলাদেশি সমর্থকরা। এদিন যে বলার মতো কোনো অর্জন নেই বাংলাদেশ দলের। পুরো দিন একপ্রকার শাসন করেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। প্রথম সেশনে বোলাররা এবং দ্বিতীয় ও তৃতীয় সেশনে ব্যাটারদের দাপট। সবমিলিয়ে হতাশাময় একটি দিন কাটালো মুমিনুল বাহিনী।

Manual1 Ad Code

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দ্রুত ৬টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ৩৩০ রানে অলআউট করে দেয় পাকিস্তান। লাঞ্চ বিরতির পর নিজেদের প্রথম ইনিংসে খেলতে নামে সফরকারীরা। দলটির দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিকের অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটিতে দিন শেষ করলো সফরকারীরা। দ্বিতীয় ও তৃতীয় সেশনে মোট ৫৭ ওভার বলে করেও পাকিস্তানের কোনো উইকেট তুলে নিতে পারেনি টাইগার বোলাররা।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

দিন শেষে ২টি ছয় ও ৯টি চারের সাহায্যে ১৮০ বল মোকাবিলায় ৯৩ রানে অপরাজিত আবিদ আলি। অপর ওপেনার শফিক ১৬২ বল মোকাবিলায় ৫২ রানে অপরাজিত আছেন। তার ইনিংসে দুটি ছয় ও সমান সংখ্যক চারের মার।

একাদশে থাকা চার নিয়মিত বোলার পেসার আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি মিরাজের পাশাপাশি বল করেছেন অধিনায়ক মুমিনুল হকও। কিন্তু সকলেই ব্যর্থ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code