পারমাণবিক কর্মসূচি: যুক্তরাষ্ট্রের চাপের মুখে পিছু হটবে না ইরান

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :  পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ ‘বাতিল’ করতে হবে। আগামী শনিবার মাসকাটে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে এ দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে ইরান বলেছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা বলেন।

Manual7 Ad Code

উইটকফের মন্তব্য তাঁর আগের দিন করা মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, উইটকফ আগের দিন বলেছিলেন, ইরান শক্তি উৎপাদনের জন্য যদি খুব কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না। অথচ মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যেকোনো চূড়ান্ত ব্যবস্থার মধ্যে একটি কাঠামো তৈরি করতে হবে। যার অর্থ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ণ কর্মসূচি সম্পূর্ণ ‘বাতিল’ করতে হবে। উইটকফ জানিয়েছেন, ‘বিশ্বের জন্য এটা অপরিহার্য যে আমরা একটি কঠিন ও ন্যায্য চুক্তি করব, যা টেকসই হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটিই করতে বলেছেন।’ উইটকফের মতো একই কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাতিল চায় বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট।

উইটকফের মন্তব্যের জবাবে আরাগচি বলেন, ‘আমরা উইটকফের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য শুনেছি, তবে আলোচনার টেবিলে আসল অবস্থান স্পষ্ট করা হবে।’ তিনি আরও বলেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়ে আমরা আস্থা তৈরি করতে প্রস্তুত। তবে সমৃদ্ধকরণের নীতি আপসযোগ্য নয়।’ ক্রেমলিন গতকাল জানিয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান অচলাবস্থার কূটনৈতিক সমাধান খুঁজে পেতে রাশিয়া তার ক্ষমতায় সবকিছু করতে প্রস্তুত।

Manual8 Ad Code

Desk: K

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code