পুতিনের মন্তব্যের পর অবস্থান স্পষ্ট করলো দক্ষিণ কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্যের পর ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, তার দেশ ইউক্রেনে কোনও প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার তরফে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলে সেটি মস্কোর সঙ্গে সিউলের দ্বিপাক্ষিক সম্পর্ককে ধ্বংস করে দেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code