পূর্ব লন্ডনে পালিত হলো আবদুল বাহা’র ‘স্বর্গারোহনের’ শতবর্ষ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

লন্ডন ডেস্কঃ 

২৮ নভেম্বর ছিল আব্দুল বাহাই এর তিরোধানের শতবর্ষ। সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য ভাবগম্ভীর পরিবেশে পালন করেন বাহাই সম্প্রদায় এবং তাদের বন্ধুরা।

Manual7 Ad Code

আবদুল বাহা ১৮৪৪ সালে ইরানে জন্মগ্রহণ করেন। তার পিতা বাহাউল্লাহ ছিলেন বাহাই ধর্মের বার্তাবাহক তথা প্রতিষ্ঠাতা। বাহাই হলো একটি স্বাধীন বিশ্ব ধর্ম যার প্রধান শিক্ষা হল মানবজাতির একতা।
আবদুল-বাহা ছিলেন তাঁর পিতার শিক্ষার মূর্ত প্রতীক। তিনি সেবা, উদারতা এবং ত্যাগের মাধ্যেমে জীবন যাপন করতেন। তিনি মানবতার একতা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নারী-পুরুষের সমতা, বিজ্ঞান ও ধর্মের সম্প্রীতির শিক্ষা প্রচার করেছিলেন।
আবদুল-বাহার স্বর্গারোহনের শতবর্ষ উদযাপনের জন্য টাওয়ার হ্যামলেটসের বাহাইরা, বাহাই এবং তাদের বন্ধুদের জন্য আইল অফ ডগসে একটি সমাবেশের আয়োজন করে।
প্রায় ৪০ জন প্রাপ্তবয়স্ক এবং শিশু এই অনুষ্ঠানে একত্রিত হয়েছিল। আব্দুল বাহার স্মরণে প্রার্থনা পাঠ করা হয়, সঙ্গীতের আয়োজন করা হয় এবং শিশুরা একটি ছায়া পুতুল প্রদর্শন করে। আব্দুল বাহাকে হাইফার মানুষদের সেবার জন্য ব্রিটিশ গভর্নর কর্তৃক নাইট উপাধিতে ভুষিত করার নম্রতার একটি গল্পকে সেই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছিল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code