প্রত্ন নিদর্শন চুরির দায়ে ইরাকে ব্রিটিশ পর্যটকের কারাদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রত্নতাত্ত্বিক সফরের সময় নিদর্শন চুরিতে দোষী প্রমাণিত হওয়ায় এক ব্রিটিশ পর্যটককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। ৬৬ বছর বয়সী এই পর্যটকের মুক্তি চাইতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছে তার পরিবার। তাদের আশঙ্কা দণ্ডভোগের মধ্যেই মৃত্যু হতে পারে এই পর্যটকের। ইরাকে দণ্ড পাওয়া ব্রিটিশ পর্যটক ফিটন একজন অবসরপ্রাপ্ত জিওলোজিস্ট। গত ২০ মার্চ বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা তার লাগেজে ১২টি টুকরো পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

বিশ্লেষণের জন্য এই টুকরোগুলো ইরাকের জাতীয় জাদুঘরে পাঠানো হয় আর পরে সেগুলো প্রত্ন নিদর্শন হিসেবে শনাক্ত হয়। ফিটনের বিরুদ্ধে ইরাকের প্রত্ন আইনের অধীনে নিদর্শন পাচার চেষ্টার অভিযোগ আনা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code