প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউইয়র্কে উত্তেজনা,আঃ লীগ-বিএনপির মুখোমুখি অবস্থান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে তিনি রোববার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকে সামনে রেখে রোববার সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা একই এলাকায় সমাবেশ করেন। দু’পক্ষের স্লোগানবাজি এবং পাল্টা স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে। তারা একই সময়ে ডাইভারসিটি প্লাজায় এলাকায় প্রদক্ষিণ করে।

Manual2 Ad Code

উত্তেজনার মধ্যে রাত ১০টার দিকে আওয়ামী লীগের এক কর্মী এবং আওয়ামী লীগবিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে খবর দেন। পাঁচ মিনিটের মধ্যে দুই দলের অন্তত ১০ জন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ সাধারণ মানুষ ও উভয় দলের সমর্থকদের ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। এ পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

Manual4 Ad Code

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীসহ বিমানবন্দর ফ্লাইট সোমবার বেলা আড়াইটায় নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরাও।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আঃ লীগ-বিএনপির মুখোমুখি অবস্থান
  • প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউইয়র্কে উত্তেজনা
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code