প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার অনুশীলনে মেসি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের অতীত অনুশীলন ক্যাম্পের সঙ্গে এবারের তুলনা কোনওভাবেই চলে না মেসির। তার হাত ধরেই ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচেছে আর্জেন্টিনার। বলা যায়, এক ধরনের আত্মতৃপ্তি নিয়ে বিশ্বকাপের পর দলের প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন।

Manual8 Ad Code

হোক না প্রীতি ম্যাচ। ওই একটি অর্জনই আমূল বদলে দিয়েছে তার সব কিছু। দেশের মাটিতে পা দেওয়ার পর যেমন অন্য অভিজ্ঞতাও হয়েছে।
মেসি দলের অনুশীলনে যোগ দিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনা পৌঁছেছেন। সঙ্গে নিয়েছেন তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোকে। আর্জেন্টিনায় তাদের অনুশীলন হয়েছে এজেইজা স্টেডিয়ামে।

Manual7 Ad Code

বোঝা যাচ্ছে প্রীতি ম্যাচেও তার ওপর বিশেষ নজর থাকবে ভক্তদের। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মূল ভূমিকাও ছিল তার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সাত গোল করেছেন। তিন অ্যাসিস্টসহ জিতেছেন গোল্ডেন বল পুরস্কারও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code