ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

শাহজাহান হেলাল ,মধুখালী (ফরিদপুর) :

Manual8 Ad Code

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী ফরিদপুরে চিনিকলের প্রধান টোকের সামনে অবসরপ্রাপ্ত শ্রমিক/কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরবর্তী মামনবন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদেরপক্ষে বক্তব্য রাখেন মোঃ আলী আকবর শেখ, মোঃ জহুরুল হক, ছিদ্দিক আলী খান,মোঃ ফিরোজ মিয়াসহ প্রমুখ।
মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটোক ও ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শ শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য গ্রাইচ্যুটিসহ সব মিলিয়ে প্রায় ২৫ কোটি টাকা পাওনা আছে ফরিদপুর চিনি কলের কাছে। মানববন্ধন ও বিক্ষোভ পরবর্তী অবসরপ্রাপ্ত নেতৃবৃন্দ ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবিরের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে অর্থাভাবে পারিবারিক দুরাবাস্থার কথা তুলে ধরেন। তিনি মনোযোগসহ শোনেন এবং সংকট থেকে উত্তরনের চেষ্টা করবেন বলে আশস্থ করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code