ফল নির্ধারক ৯ রাজ্যে এগিয়ে বাইডেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের আগ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রচারণার নজর এখন ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেট খ্যাত ৯ রাজ্য। এগুলো হল- আরিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, ওহাইও, পেনসেলভেনিয়া ও উইসকনসিনে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ফল নির্ধারক এসব রাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সি নিশ্চিত করতে দুই প্রার্থীকেই গুরুত্বপূর্ণ এসব রাজ্যে জয় লাভ করতে হবে। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প মিনেসোটা ব্যতীত এ প্রত্যেকটি সুইং স্টেটেই জয় পেয়েছিলেন। মার্কিন নির্বাচনে জয় পেতে হলে পাওয়া লাগবে ২৭০টি ইলেক্টোরাল ভোট। ১৯৫২ সাল থেকে আরিজোনার ১১টি ইলেক্টোরাল ভোট সবসময়ই রিপাবলিকানদের পক্ষে গেছে। শুধু ১৯৯৬ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ রাজ্যে জয় পেয়েছিলেন। ১৯ থেকে ২২ অক্টোবরের জরিপে দেখা গেছে, ট্রাম্প-বাইডেন দু’জনেরই সমর্থন এ রাজ্যে ৪৬ শতাংশ। ফ্লোরিডায় আছে ২৯টি ইলেক্টোরাল ভোট। জরিপে এখানে বাইডেনের চেয়ে ৪ শতাংশ এগিয়ে রয়েছেন ট্রাম্প। অন্য জরিপে ট্রাম্পের চেয়ে ২ ভাগ এগিয়ে রয়েছেন বাইডেন। জর্জিয়ায় হাতে আছে ১৬টি ইলেক্টোরাল ভোট। ১৯ অক্টোবরের এক জরিপে এখানে ট্রাম্প বাইডেনের চেয়ে ১ ভাগ এগিয়ে আছেন। এর আগে করা ১২ অক্টোবরের জরিপে ট্রাম্পের চেয়ে ২ ভাগ এগিয়ে ছিলেন বাইডেন। মিশিগানে মর্নিং কনসাল্ট ও ফক্স নিউজের জরিপে দেখা গেছে, এ রাজ্যের ১৬টি ইলেক্টোরাল ভোটের মধ্যে বেশিরভাগ পেতে পারেন বাইডেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

মিনেসোটার ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা বেশি। নর্থ ক্যারোলিনার জরিপেও বাইডেন এগিয়ে রয়েছেন। ওহাইওতে বাইডেনের চেয়ে জরিপে ২ ভাগ এগিয়ে আছেন ট্রাম্প। আগের ৬টি নির্বাচনে এ রাজ্য কোনো রিপাবলিকান প্রার্থীকে ভোট না দিলেও ২০১৬ সালে পেনসেলভেনিয়ার ২০টি ইলেক্টোরাল ভোটই পেয়েছিলেন ট্রাম্প। তবে এবার ৪টি জরিপেই এ রাজ্যে ট্রাম্পের চেয়ে ৫ ভাগ এগিয়ে আছেন বাইডেন। আগের নির্বাচনে উইসকনসিনের ১০টি ইলেক্টোরাল ভোটই পেয়েছেন ট্রাম্প। রাজ্যটিতে ৩টি জরিপে দেখা গেছে বাইডেন এগিয়ে রয়েছেন। বাকি একটি জরিপে দুই প্রার্থীর অবস্থানই সমান।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code