ফুটবল খেলা দেখে হার্টের ক্ষতি করছেন না তো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই সেমি-ফাইনালের উত্তাপে চলছে। সবার মধ্যেই চলছে অন্যরকমের এক উত্তেজনা। কিন্তু এই উত্তেজনা আপনার হার্টের জন্য ‘টাইব্রেকার’ হয়ে দাঁড়াবে না তো?

ক্রোয়েশিয়ার কাছে এ বারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে হেরে গিয়েছে ব্রাজিল। সেলেকাওদের মন ভেঙে গিয়েছে ঠিকই, কিন্তু শেষ গোল মিস করায় আপনিও নিশ্চয়ই উত্তেজিত হয়ে পড়েছিলেন? জানেন কি, এই অতিরিক্ত উত্তেজনা চাপ তৈরি করতে পারে আপনার হার্টের উপর। এই প্রসঙ্গে ভারতীয় কয়েকজন হৃদরোগ বিশেষজ্ঞ সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

Manual6 Ad Code

হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক কুণাল সরকার বলেন, ‘যে কোনো সাময়িক ও অতিরিক্ত উত্তেজনা শরীরের পক্ষে ভালেঅ নয়। খেলা দেখবো, আনন্দ করবো, উপভোগ করব, উদ্বিগ্নও হবো। কিন্তু এটার সঙ্গে খুব বেশি জড়িয়ে গেলে সেই অতিরিক্ত উত্তেজনা শরীরে সমস্যা তৈরি করে।” কোনওকিছুই ‘অতিরিক্ত’ হওয়া স্বাস্থ্যের জন্য ভাল নয়, এমনটাই ইঙ্গিত বিশেষজ্ঞদের।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code