ফেরদৌস-পূর্ণিমাসহ ৬ তারকা আছেন ‘সেরা রাঁধুনী’ অনুষ্ঠানে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ  পেশার বাইরেও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাইমন সাদিক, চিত্রনায়িকা পূর্ণিমা, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়ার সম্পর্ক বেশ আত্মিক।

Manual7 Ad Code

কারণ কনসার্ট থেকে শুরু করে রাজনৈতিক-সামাজিক-পারিবারিক কাজেও একসঙ্গে হাজির হয়েছেন কারা। এবার তাদের সঙ্গে যোগ হয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।

এই ছয় শিল্পী এবার ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিতে আসছেন দলবেঁধে। অংশ নিয়েছেন রান্না বিষয়ক অনুষ্ঠানে। যেখানে তাদের কাজ হলো খাবার চেখে দেখা ও মন্তব্য করা!

Manual3 Ad Code

আসছে ঈদে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘সেরা রাঁধুনী’র বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন তারা। গত ৭ এপ্রিল এর শুটিং সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

সাইমন সাদিক বলেন, “পূর্ণিমা আপুর উপস্থাপনায় এই রিয়েলিটি শো হচ্ছে। এতে সেরা রাঁধুনিরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আর আমরা সবাই একসঙ্গে আপুর অতিথি হয়েছি। সেখানে গিয়ে শুধু মজা করে খেলাম। আমাদের মূল কাজ ছিল এটাই। সঙ্গে স্বাদ অনুযায়ী মন্তব্য করেছি। সবার অংশগ্রহণে দারুণ কিছু সময় কাটিয়েছি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code