ফেসবুকে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে গ্রেফতার ১

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অপরাধে উত্তম মজুমদার (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (২৭ অক্টোবর) রাতে র‌্যাবের-৬ (স্পেশাল কোম্পানি) একটি দল নগরীর লবণচরা থানার থানা এলাকার খুলনা-সাতক্ষীরা হাইওয়ে সড়কের পাশে বোখারীয়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, উত্তম মজুমদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার অশোক নগরগ্রামের অমল মজুমদারের ছেলে। তিনি একটি ফেসবুক পেজের অ্যাডমিন। উত্তম বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশীদ।

র‌্যাব-৬ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করে র‌্যাব-৬’র সাইবার টিম দেখতে পায়, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছে। সমাজে ওই পোস্টের মাধ্যমে বিশৃঙ্খলাসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এছাড়াও একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য পরিবেশন করে সহিংসতার ইন্ধন দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় উত্তম মজুমদারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

র‌্যাব-৬ এর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. বজলুর রশীদ জানান, গত ১৩ অক্টোবর থেকে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলো। সে নিজে ওই পেজের অ্যাডমিন এবং তার সমমনা আরও কয়েকজন ব্যক্তিকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করে। খুব দ্রুতই ওই পেজের সদস্য ও ফলোয়ার কয়েক হাজার ছাড়িয়ে যায়। এই ফেসবুক পেজ থেকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার এবং উস্কানিমূলক পোস্ট প্রদান করা হচ্ছিলো, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতার ঘটানোর অপতৎপরতা।

ওই ফেসবুক পেজে পার্শ্ববর্তী দেশসমূহে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়ভীতি তৈরিসহ উস্কানি প্রদান করা হচ্ছিলো। অভিযুক্ত উত্তম মজুমদার প্রতিটি পোস্ট হ্যাশট্যাগ করে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। কুমিল্লার মন্দিরে অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে নিজের ক্ষোভ মেটাতে চেয়েছিল উত্তম মজুমদার।

Manual7 Ad Code

তিনি বলেন, উত্তম মনে করতো দেশে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতিত। তাই সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিভ্রান্তিকর ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করতো। বিষয়টি র‌্যাব-৬, খুলনার নজরে এলে সাইবার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম সাইবার অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

Manual6 Ad Code

গ্রেফতার উত্তম মজুমদারকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code