ফ্রান্সে বাংলাদেশ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ শুরু হয়েছে 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
ফ্রান্সে বাংলাদেশ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ শুরু হয়েছে  বুধবার প্যারিসের স্থানীয় একটি ক্রিকেট মাঠে এই  টুর্নামেন্ট শুরু হয়।
বাংলাদেশি ক্রিকেটারর্স  ইন ফ্রান্স (বিসিআই এফ)এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে । মোট ১৬ টি দল এই ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনে সিলেট ফাইটার্স ও ইলেভেন ওয়ারিস একে অপরের মুখোমুখি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন,অহিদ টিপু, সুমন,ওয়াহিদ জামান,রানা,সায়েফ, কামরুজ্জামান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,  করোনার কারণে দীর্ঘদিন ক্রীড়াঙ্গন প্রায় অচল হয়ে পড়েছিল এখন বিধি-নিষেধকে  তুলে  দেওয়ায় এ ধরনের টুর্নামেন্ট আবারও সবাইকে উজ্জীবিত করবে।
উল্লেখ্য, বাংলাদেশের  একাধিক  তরুণ বর্তমানে দেশটির জাতীয় ক্রিকেট দলে খেলছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code