বই আকারে ‘শিরোনামহীন’র গানের অ্যালবাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বই কেনাবেচা এবং বইকেন্দ্রিক আড্ডা-আলোচনার সবচেয়ে বড় আয়োজন একুশে বইমেলা। বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে বাঙালির আবেগ-ভালোবাসায় মিশে যাওয়া এই মেলা শুরু হয়েছে। বইমেলায় মূলত নতুন নতুন বই প্রকাশিত হয়, বিক্রি হয়। তবে এবার একটি ভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। তাদের নতুন অ্যালবাম প্রকাশ হবে বইমেলায়।

অ্যালবামটির নাম ‘দ্য অনলি হেডলাইনার’। এটি ‘শিরোনামহীন’র সপ্তম অ্যালবাম। যা সাজানো হয়েছে ২০টি লাইভ পারফর্মেন্সসহ মোট ২২টি কনটেন্ট দিয়ে। আগামী ১৫ ফেব্রুয়ারি শিখা প্রকাশনীর স্টলে (৪৩-৪৬) এর মোড়ক উন্মোচন করা হবে।

Manual3 Ad Code

চমকপ্রদ ব্যাপার হলো, এই অ্যালবাম প্রকাশ হচ্ছে বই আকারে। এর পাতায় পাতায় থাকছে গান, গানের কথা এবং তার পেছনের গল্পগুলো। এছাড়া ইউটিউব লিংকের কিউআর কোড থাকছে, যা স্ক্যান করলেই শ্রোতারা অ্যালবামের গানগুলো পেয়ে যাবেন। ঘরে বসেও রকমারি ডটকমের মাধ্যমে অ্যালবামটি সংগ্রহ করা যাবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code