বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: বাঙালির বিজয়ের পূর্ণতার দিন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ড. মো. সাজ্জাদ হোসেনঃ

Manual1 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে পরদিন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে অমানবিক নিপীড়নের শিকার হন।

Manual1 Ad Code

১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ওয়্যারলেসের মাধ্যমে দেওয়া এ ঘোষণায় সর্বস্তরের জনগণকে দেশের মুক্তিযুদ্ধে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। স্বাধীনতার ঘোষণার পরপরই, বঙ্গবন্ধুকে পাকিস্তানি সামরিক বাহিনী গ্রেফতার করে। তাঁর অদম্য নেতৃত্বে ১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। পরাজিত পাকিস্তানি শাসকরা অবশেষে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। তাঁর মুক্তির মধ্য দিয়ে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে।

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকার বাংলাদেশকে ২০২১ সালে মধ্যে স্বল্পোন্নত দেশের তকমা মুছে ফেলতে সক্ষম হয়েছেন। মানুষের মাথাপিছু আয় এখন ২৫০০ ডলার ছাড়িয়েছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলাদেশ’ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা। উন্নয়নের মডেল বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৪৫টি এশিয়া প্যাসিফিক দেশের মধ্যে সর্বোচ্চ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছেন। সহিংস চরমপন্থা দমনে সর্বস্তরের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ও সহযোগিতা লাভ করেছে। একসময় ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন এশিয়ার ‘উদীয়মান বাঘ’। বাংলাদেশ এখন সম্ভাবনার দেশ, অর্থনৈতিক উন্নয়নের মডেল এবং নারীর ক্ষমতায়নের দেশ। বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধশালী বাংলাদেশের। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’-এর স্বপ্নের বাস্তব রূপ নিয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করতে নিরলস কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং শিশুমৃত্যুর হার রোধে বিশ্ববাসীর কাছে রোল মডেল এখন বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে শিক্ষণীয় উদাহরণ তৈরি করেছে দেশের মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত নীতি-নির্দেশিকা অনুসরণ করায় বাংলাদেশের এমন অভাবনীয় অগ্রগতির হয়েছে বলে বিশ্লেষকদের মতো।

গত এক দশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর রেখে যাওয়া আইন ও নীতি কাঠামোর বাস্তবায়ন সম্ভব হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ‘সোনার বাংলাদেশ’ গড়ার। তাঁর সোনার বাংলায় কোনও অভাবী মানুষ থাকবে না। মানুষের মৌলিক অধিকারের পূর্ণতা থাকবে বলে স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। তিনি এমন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষের মধ্যে বিদ্বেষ, বিরোধ ও বৈষম্য। এমন একটি ধর্মনিরপেক্ষ দেশ তিনি চেয়েছিলেন যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান নির্বিশেষে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে। যেখানে ধনী-গরিবের মধ্যে কোনও বৈষম্য কমে আসবে। বিরাজ করবে সাম্প্রদায়িক সম্প্রীতি।

Manual4 Ad Code

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার আদর্শকে পরিপূর্ণ রূপ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শকে শ্রদ্ধা অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে একটি অধিকতর মর্যাদাসম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ টিকে থাকবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ এ জাতিকে পথ দেখিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করেই আমরা তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে উদযাপন করতে পারি।

লেখক: অধ্যাপক; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিদ; সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং পরিচালক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। সহ-সভাপতি, আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code