বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোয়ালন্দের নলিয়াপাড়া স্কুল চ্যাম্পিয়ন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এ রাজবাড়ী জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর নলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরী ফুটবল দল।
কাজী হেদায়েত হোসেন জেলা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোয়ালন্দের নলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কালুখালী উপজেলার শ্যামসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোরী ফুটবল দলকে ২-০ গোলে হারায়। খেলায় চ্যাম্পিয়ন দলের যুথি আক্তার ও অধরা আক্তার দলের পক্ষে একটি করে গোল করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. মোবাশ্বের হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সহকারী জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম ও আমিনুল ইসলাম, জেলা মনিটরিং অফিসার আতাউর রহমান, নলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা, চ্যাম্পিয়ন দলের কোচ মাহফুজুর রহমান মিলন প্রমূখ।
চ্যাম্পিয়ন দল বিকেলে গোয়ালন্দে পৌছালে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু ও উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code