বন্ধ হচ্ছে ফেসবুক গেমিংয়ের মোবাইল অ্যাপ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: চালু হওয়ার মাত্র দুই বছর পরেই বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক গেমিংয়ের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হয়, আগামী ২৮ অক্টোবরের পর থেকে এই পরিসেবাটি বন্ধ করে দেওয়া হবে। ভার্জ জানায়, ফেসবুক ২০১৮ সালে টুইচ, ইউটিউব এবং সেই সময়ের মিক্সারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সহযোগী অ্যাপ বাজারে ছাড়ে। এরপর ২০২০ সালে এর মোবাইল সংস্করণ আনে। ফেসবুক গেমিং একটি ক্রিয়েটর প্রোগ্রাম যোগ করে। তার সঙ্গে কো-স্ট্রিম চালানোর জন্য সেই প্ল্যাটফর্মে কিছু অতিরিক্ত ফিচারও যোগ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code