বর্ণাঢ্য আয়োজনে ভেনিসে আয়েবাপিসির ঈদ পুণর্মিলনী,সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ : বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিসে অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকালে মারগেরা অডিটোরিয়ামে এ অনুষ্টান অনুষ্টিত হয়।

এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত এবং স্থানীয় বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিন।

Manual7 Ad Code

বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ইতালির জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে আয়েবাপিসির সাধারণ সম্পাদক এসকেএমডি জাকির হোসেন সুমন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আয়েবাপিসির উপদেষ্টা সৈয়দ কামরুল সারওয়ার ,ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমদ,নির্বাহী সদস্য জহিরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন,সংগঠনের মহিলা সম্পাদক নাজনীন আক্তার কাকন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীলতার সাথে কাজ করাই সাংবাদিককের স্বাধীনতা। প্রবাসী সাংবাদিকরা দেশ ও প্রবাসের একটি যোগসূত্র স্থাপন করেছেন। সঠিক তথ্যের পেছনে ছুটছেন। প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ বেদনার কথা বলছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির কথাও বলছেন। দেশের উন্নয়নে স্বাধীনতার পক্ষে সকলের সহযোগিতায় সাংবাদিকদের ক্ষুরধার লেখণীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে

Manual7 Ad Code

অনুষ্টানে প্রবাসে বাংলাদেশীদের বিভিন্ন কল্যানে অবদানের জন্য পনেরোজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

Manual4 Ad Code

সম্মানিত ব্যক্তিরা হলেন, মুক্তিযোদ্ধে মাহবুবুর রহমান, খালেদ মুহিউদ্দীন ও পলাশ রহমান,স্থাপত্য কলাকৌশলে রিতু মিয়া,চিকিৎসা শাস্ত্রে ডাক্তার রাসেল মিয়া,শিক্ষা ক্ষেত্রে ভেনিস বাংলা স্কুল,শ্রেষ্ঠ সংগঠক মনিরুজ্জামান মনির, ওয়ার্ড কমিশনার আফাই আলী, চলচ্চিত্র নির্মাতায় কাজী টিপু,গ্রাফিক্স ডিজাইনে আমিনুল হাজারী,ব্যবসায় এম ডি ফরিদুল ইসলাম আনিচ, সোলেমান হোসেন ও আবুল কালাম আজাদ এবং আয়েবাপিসির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সভাপতি হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সোহেলা আক্তার বিপ্লবীর সরস উপস্থাপনায় এতে ইতালির বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা নৃত্য ও গান পরিবেশেন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code