বাংলাদেশকে আগেই মালদ্বীপের হুঙ্কার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতের বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। এই কথা আর নতুন করে বলার অবকাশ নেই। বেঙ্গালুরুর পারফরম্যান্সের পর লাল-সবুজ দলকে অন্যরা সমীহের চোখে দেখছে। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বে মালদ্বীপ। প্রতিপক্ষ হিসেবে জামাল ভূঁইয়ার দল চূড়ান্ত হওয়ার পর তাদের নতুন হেড কোচ আলী সুজেইন আগেই সমীহ দেখাচ্ছেন, দিচ্ছেন হুঙ্কারও।

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর মালদ্বীপের ইতালিয়ান কোচ ফ্রান্সেসকো মোরিয়েরোর বিদায় ঘণ্টা বেজে ওঠে। তার জায়গায় স্বদেশী সহকারী কোচ আলী সুজেইনকে আনা হয়েছে। তিনি আগেও দলের হেড কোচ ছিলেন। ২০২১ সালে মালদ্বীপের সাফে দলকে ডাগ আউটে থেকে নেতৃত্ব দিয়েছেন। এবার বিশ্বকাপ বাছাইয়ে ৫৫ বছর বয়সী কোচের জন্য বড় পরীক্ষা।

Manual1 Ad Code

তবে আনিসুর রহমান জিকো-শেখ মোরসালিন-রাকিব হোসেনদের নিয়ে গড়া বাংলাদেশকে আগেই পাসমার্ক দিয়ে রেখেছেন মালদ্বীপ কোচ। তবে এর পাশাপাশি বেঙ্গালুরুর ফলের পুনরাবৃত্তি হবে না বলে দিয়েছেন। হোয়াটসঅ্যাপে এই ম্যাচ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code