বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব বাইডেনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

বাংলাদেশসহ চার দেশে নতুন রাষ্ট্রদূতকে মনোনয়নের জন্যে প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

জানা যায়, জো বাইডেন বাংলাদেশের জন্য পিটার ডি. হাস, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান এবং মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারের নাম প্রস্তাব করেছেন।

পিটার ডি হাস বর্তমানে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও ৫টি মিশনে কনস্যুলেট জেনারেল হিসেবে কাজ করেছেন।

Manual5 Ad Code

জো বাইডেনের এই রাষ্ট্রদূতদের মনোনয়ন প্রস্তাব মার্কিন সিনেট চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে বর্তমানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস। তিনি জেমস ক্লিমেন্ট ডান অ্যাওয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র অফিসারদের হিসেবে অর্থনৈতিক সাফল্যের জন্য কর্ডেল হাল পুরস্কার পান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code