

বাঘা (রাজশাহী) :
রাজশাহীর বাঘায় করোনা সংকট মোকাবিলায় দুস্থদের মাঝে ত্রাণ বিতারণ করাহয়। আড়ানী পৌর সভা ও বাজুবাঘা ইউনিয় পরিষদ শনিবার (১৮-এপ্রিল) পৃথক ভাবে সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং দুস্থ্যদের বাড়ি-বাড়ি চাল বিতারণ করেছেন মনিগ্রাম ইউনিয়ন।
সরেজমিন শনিবার সকালে উপজেলার ৪ নং মনিগ্রাম ইউনিয়ন পরিষদে দেখা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ১০ কেজি করে চাল এর ব্যাগ-ভ্যান লড করাচ্ছেন। উদ্দেশ্য ৯ টি ওয়ার্ডে গ্রাম পুলিশ ও চেয়ারম্যানের প্রতিনিধি ম্যাধ্যমে ভ্যান চালকদের বাড়ি-বাড়ি গিয়ে বিতারণ করবেন। ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, করোনা মোকাবিলায় জনসংখ্যার ভিত্তিতে এই পরিষদে তিন দফায় মোট চাল এসছে সাড়ে ১৪ টন। এর মধ্যে শনিবার দিনব্যপী বিতারণ হবে ৭ টন। এ ছাড়াও চেয়ারম্যান তাঁর নিজেস্ব অর্থায়নে ১ টন চাল জরুরী প্রয়োজনের জন্য পরিষদে মৌজুদ রেখেছেন।
এর আগে সকাল ৯ টায় সামাজিক দুরুত্ব বজায় রেখে চাল বিতারণ করেন আড়ানী পৌর মেয়র মুক্তর আলী। চকসিংড়া গ্রামে পৌর সভার নামে ক্রয়কৃত নুতন জায়গায় তিনি এ চাল বিতারণ করেন। মেয়র জানান, করোনা সংকটে কেউ না খেয়ে থাকবে না। আমি জনসংখ্যার ভিত্তিতে সরকারি ভাবে এ পর্যন্ত তিন দফায় মোট সাড়ে ১০ টন চাল চাল পেয়েছি । যা আগামি কাল রোববারে বিতারণ শেষ হবে। এর মধ্যে আজ শনিবার ১৮ এপ্রিল তিনশ পরিবারকে ত্রাণ দিয়েছি। এ ছাড়াও ব্যাক্তিগত উদ্যোগে তিনি অধ্যাবধি ৫ টন চাল ৫০০ পরিবারের মাঝে বিতারণ করেছেন বলে উল্লেখ করেন।
সর্বশেষ দুপুরে উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৯ ওয়ার্ড থেকে আগত চারশ’জন ভ্যান চালকের মাঝে ১০ কেজি হারে ৪ টন চাল বিতারণ করা হয়। ওই ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রঞ্জু জানান, তিনি এ পর্যন্ত জনসংখ্যার ভিত্তিতে তিন দফায় সরকারি ভাবে ৮.৪০ টন চাল পেয়েছেন। এর মধ্যে শনিবার (১৮ এপ্রিল) চারশত ভ্যান চালকের মাঝে ১০ কেজি হারে ৪ টন চাল বিতারণ করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু এবং নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ।
এ বিষয়ে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া অন্যান্য সকল দোকান ও যানবাহন বন্ধ রয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। সরকারর তাদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন। পাশা-পাশি সমাজের বিত্তবানদেরকেও সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করেছেন