বাতাসে ৩৩ ফুট পর্যন্ত ভাসতে পারে করোনা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual4 Ad Code

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। কয়েকদিন আক্রান্তের সংখ্যা নিম্নগামী হলেও আবার ঊর্ধ্বগামী। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার করোনার স্বাস্থ্যবিধি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, করোনাবাহিত বায়ুকণা বাতাসে ৩৩ ফুট পর্যন্ত ভাসতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। ভারতের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় বাঘবন জানান, ছোট ছোট অ্যারোসল বা জলকণা কিন্তু ১০ মিটার (৩২.৮ ফুট) পর্যন্ত যেতে পারে। ভারত সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনও ব্যক্তি হাঁচি দিলে কিংবা কাশলে তার মুখ থেকে নির্গত হওয়া ছোট ছোট জলকণা সর্বোচ্চ ১০ মিটার পর্যন্ত দূরে যেতে পারে। করোনাভাইরাস ছড়ানোর ক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশি সবথেকে বড় ভূমিকা পালন করে থাকে। তাই এই বিষয়টিতেও এবার থেকে সাবধানতা অবলম্বন করা উচিত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code