বামনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual6 Ad Code
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, বামনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল হোসেন শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক ভূইয়া, বামনা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. চেীধুরী কামরুজ্জামান ছগির, বামনা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোল্লা, দৈনিক সাগরকুল সম্পাদক ও প্রকাশক মোঃ নেছার উদ্দিন, বামনা উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক, সাংবাদিক মনোতোষ হাওলাদার প্রমূখ।