বিউটি সেন্টার উদ্বোধন করলেন অপু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকার বনানীতে যাত্রা শুরু করেছে নতুন বিউটি সেন্টার ‘বেলা।’ এখানে জাপানের বিউটি পণ্য, সৌন্দর্য বিষয়ক নানা সেবা পাবেন নারীরা। আজ শনিবার পহেলা বৈশাখে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বেলার কর্ণধার তামারা। তিনি জানান, বনানীর ১১ নম্বর রোডের ই ব্লকে ১১৬ নম্বর ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে সব বয়সের নারীরা জাপানিজ ও ইউরোপীয় ফর্মুলায় পূর্ণাঙ্গ বিউটি সল্যুশন পাবেন। তার মধ্যে আছে নানারকম জাপানিজ বিউটি পণ্য, জাপানিজ স্টাইলে স্পা, পেডিকিওর, মেনিকিওর, নেইল এক্সটেনশনসহ সৌন্দর্য বিষয়ক নানা রকম সেবা।

Manual7 Ad Code

প্রতিষ্ঠানটির উদ্বোধন শেষে অপু বিশ্বাস বলেন, ‘আমি নিজে বেলার পণ্য ব্যবহার করেছি৷ এখানে স্বাস্থ্য ও বিজ্ঞানসম্মত সেবা দেওয়া হয়৷। বেলার কর্ণধার তামারা দীর্ঘদিন ধরে বিউটি সল্যুশন নিয়ে কাজ করছেন। একটি মানসম্মত সেবার নিশ্চয়তা আছে বলেই আমি বেলার সঙ্গে জড়িত হয়েছি।’

বেলার কর্ণধার তামারা বলেন, ‘আমরা গ্রাহকদের জন্য ভালো সেবা নিশ্চিত করতে চাই। জাপান ও ইউরোপের স্টাইলে সেবা দেওয়া হবে বেলাতে৷ এখানে স্পেশাল হিসেবে থাকছে জাপানিজ ফর্মুলায় স্পা, পেডিকিওর, মেনিকিওর।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code