বিজেপিতে যাওয়ারা ধরা খেলেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ:

Manual2 Ad Code

পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়াদের বেশিরভাগই ধরাশায়ী হয়েছে। মাত্র তিন-চারজন ছাড়া দলবদল করে বিজেপির টিকিটে নির্বাচন করা প্রায় সবাই তৃণমূলের কাছে পরাজিত হয়েছে। ব্যতিক্রমীদের তালিকায় শুভেন্দু অধিকারী, মুকুল রায়, মিহির গোস্বামীরা। তবে তাদের বাদ দিলে প্রায় শতাধিক দলবদলকারী প্রার্থী ভোটে হেরেছে। তৃণমূল বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে বিজেপি গত দুই-তিন বছরে তৃণমূলের বহু নেতাকে দলে ভাগিয়ে নিয়েছিল। তবে এই দলবদল করা নেতাদের বেশিরভাগই ভোটে পরাজিত হয়েছেন। তা সে বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া হোক, শিববুরের রথিন চক্রবর্তী হোক, পাণডবেশ্বরের জিতেন্দ্র তিওয়ারি হোক বা শিলভদ্র দত্ত বা রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে গাদ্দার ট্যাগ পাওয়া প্রায় সবাই হেরেছে নির্বাচনে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code