বিশ্বকাপ শেষ জেসুস-তেলেসের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: চোট রয়েছে দলের তারকা ফুটবলার নেইমারের। তিনি কবে ম্যাচে ফিরতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা। চোট রয়েছে অ্যালেক্স স্যান্ড্রো এবং দানিলোরও। এবার চোটের তালিকায় যুক্ত হলেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস। তাদের ইনজুরি এতটাই বেশি যে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।

Manual4 Ad Code

এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ্বকাপে খেলা এই দুজনের জন্য একরকম অসম্ভবই।
ক্যামেরুনের বিরুদ্ধে প্রথম একাদশে ৯টি পরিবর্তন করেছিলেন ব্রাজিল কোচ তিতে। পরীক্ষার ম্যাচে একঝাঁক সুযোগ নষ্ট করে ব্রাজিল। যার খেসারত দিতে হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নকে।

Manual6 Ad Code

হারের চেয়েও ব্রাজিল শিবিরে অস্বস্তি দুই ফুটবলারের ইনজুরি। জেসুস ও তেলেস এই ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। আর এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code