বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেটের বিশ্বনাথে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রীকে বাইসাইকেল ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন অভ্যান্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুুনিম।

Manual1 Ad Code

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রীরা যাতে সহযে বিদ্যালয়ে যেতে পারে সেজন্য বাইসাইকেল দেয়া ও খেলাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মনকে সতেজ রাখার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা।

Manual7 Ad Code

শনিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

দেওকলস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আজম খানের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আল মাহবুব, সিলেটের ভ্যাট কমিশনার মোহাম্মদ আহছানুল হক, কর অঞ্চল সিলেটের কমিশনার আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পিএস নাইদুজ্জামান।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মিজানুর রহমান চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন- অধ্যক্ষ আব্দুর রহিম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এইচ এম ফিরুজ আলী, দেওকলস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সহ সভাপতি আব্দুল গণি, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, চান্দভরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code