বিশ্বে এ পর্যন্ত ৩২০ কোটি ডোজ করোনা টিকা প্রয়োগ

লেখক:
প্রকাশ: ৫ years ago
epa08970507 A health worker prepares to administer a Oxford-AstraZeneca developed vaccine produced by the Serum Institute of India (SII) during the 2nd day of vaccination campaign at the Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) in Dhaka, 28 January, 2021. According to the Bangladesh Health authority, the vaccination program for Covid-19 on trial has begun at five government hospitals across the Dhaka city. EPA-EFE/MONIRUL ALAM

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

বিশ্বে এ পর্যন্ত ৩২০ কোটি ডোজ করোনা প্রতিরোধক টিকা প্রয়োগ করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ট্র্যাকিং ওয়েবসাইট ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’র বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

টিকা প্রয়োগে সবচেয়ে এগিয়ে চীন। দেশটিতে এ পর্যন্ত ১৩০ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। ৩৪ কোটি ৭৩ লাখ ডোজ টিকে দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত।

Manual2 Ad Code

চীন, ভারতের পরে টিকা প্রয়োগে এগিয়ে থাকা দেশগুলোর বেশির ভাগই পশ্চিমা। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩ কোটি ৬ লাখ, ব্রাজিলে ১০ কোটি ৫৩ লাখ, যুক্তরাজ্যে ৭ কোটি ৮৮ লাখ, জার্মানিতে ৭ কোটি ৭৩ লাখ, ফ্রান্সের ৫ কোটি ৪৪ লাখ, এবং ইতালিতে ৫ কোটি ৩৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ২৮ জুন পর্যন্ত বাংলাদেশে টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬৫ হাজার ডোজ।

৩ কোটি ৩৫ লাখ ডোজ টিকা দিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে তুরস্ক। এর পরে রয়েছে জাপান, মেক্সিকো এবং ইন্দোনেশিয়ার নাম।

Manual8 Ad Code

জনসংখ্যা বিবেচনায় সর্বাধিক টিকা প্রয়োগ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এখানে প্রতি ১০০ জনে ১৫৭.০৬ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। ২য় অবস্থানে আছে দ্বীপপুঞ্জের মাল্টা। মাল্টায় ১০০ জনের মধ্যে টিকা দেওয়া হয়েছে ১৫৪.৬৩ ডোজ। এ ছাড়া প্রতি ১০০ জনে সেশেলসে ১৪০.৯২, সান মেরিনোতে ১৩১.৫৮, বাহরাইনে ১২৬.১৯, ইসরায়েলে ১২৫.০৫, চিলিতে ১১৯.৯৯, উরুগুয়েতে ১১৬.০৯, মঙ্গোলিয়ায় ১১৬.৭৫, যুক্তরাজ্যে ১১৬.২১, কাতারে ১১২.৭৮ ও হাঙ্গেরিতে ১০১.৮৬ ডোজ টিকা দেওয়া হয়েছে।

তবে বেশির ভাগ টিকার ক্ষেত্রেই একজনকে দুই ডোজ দেওয়া হয়েছে। তাই টিকার এ ডোজের সংখ্যা সম্পূর্ণরূপে টিকা পাওয়া ব্যক্তিদের সংখ্যা সমান নয়।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে—২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত করোনায় বিশ্বের ৩৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code