বিয়েতে পেট্রল-ডিজেল উপহারে ই-ফুয়েল ভাউচার!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

বিয়েতে আমন্ত্রিতরা নতুন বর-কনের হাতে তুলে দেন প্রীতি উপহার। উপহারের তালিকায় শাড়ি, গহনা, আসবাবপত্র থেকে শুরু করে নগদ অর্থ পর্যন্ত থাকে। তবে বিয়েতে নবদম্পতিকে পেট্রল-ডিজেল দেওয়াটা বোধহয় একটু বেশিই অভিনব উপহার মনে হতে পারে।

জ্বালাতি তেলের আকাশছোঁয়া দামের কারণে বিয়েতে উপহারের জন্য ভারতের তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল এনেছে ই-ফুয়েল ভাউচার । অনলাইনে বুক করলেই এই ভাউচার পৌঁছে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সংস্থার রিটেল আউটলেট থেকে পেট্রল, ডিজেল কিংবা গাড়ির লুব্রিক্যান্ট কিনলে মিলতে পারে বিশেষ ছাড়। ইন্ডিয়ান ওয়েল এ নিয়ে নতুন বিজ্ঞাপনও প্রচার শুরু করেছে।

Manual3 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইন্ডিয়ান অয়েল নতুন বিজ্ঞাপন দিচ্ছে। এক টুইটার পোস্টে ইন্ডিয়ান অয়েল লিখেছে, প্রিয়জনের জীবনের নতুন শুরুকে আরও বিশেষ করে তুলুন। বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে থাকুক বিশেষ উপহার।  আজই নিন ইন্ডিয়ান অয়েলের ই-ভাউচার।

Manual7 Ad Code

এদিকে, সামাজিক  যোগাযোগ  মাধ্যমে ইন্ডিয়ান অয়েলের নতুন বিজ্ঞাপন দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

Manual6 Ad Code

এক নেটিজেন লিখেছেন, মানুষ জ্বালানির দামে জ্বলছে। আর আপনারা এটা নিয়ে ব্যবসা করছেন?

Manual6 Ad Code

আরেকজন বলছেন, “ঠিকই আছে, সোনার দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। তাই এখন থেকে বিশেষ দিনে সোনার গয়নার বদলে ই-ভাউচার দিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
এশিয়াটপ নিউজ এ সম্পর্কিত আরও পড়ুন:
Manual1 Ad Code
Manual8 Ad Code