বৃষ্টির হানা: টসে নির্ধারিত হলো চার সেমিফাইনালিস্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: খেলা চলাকালীন হানা দিলো বৃষ্টি। পরে আর ম্যাচই আয়োজন করা গেলো না। তাতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়েছে টসভাগ্যে! শেষ চার নিশ্চিত করেছে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়, খুলনা গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, রংপুর শিশু নিকেতন স্কুল ও সুনামগঞ্জ সরকারি জুবিলি স্কুল। বৃহস্পতিবার চার কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংস চলাকালে বাগড়া দেয় বৃষ্টি। মাঠ খেলার অনুপযোগী থাকায় বাইলজ অনুযায়ী টসের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। সেমিফাইনালে রংপুর শিশু নিকেতন স্কুলের প্রতিপক্ষ সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল।

Manual8 Ad Code

আরেক ম্যাচে খুলনার গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। দুটি সেমিফাইনাল শনিবার অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code