বৃষ্টিস্নাত প্রথমদিনে দাপট বাংলাদেশের পেসারদের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নতুন বছরের প্রথমদিন যে ভেন্যুতে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ, তার পাশের মাঠে কাল প্রথম প্রস্তুতি ম্যাচে বাদ সাধে বৃষ্টি। দুদিনের ম্যাচের প্রথমদিন খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার। এরপরই বৃষ্টি। তার আগে টসে জিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশকে ব্যাট ধরিয়ে দেয় সফরকারীরা। ফলও পাওয়া যায় হাতেনাতে। ৭১ রানেই পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ।

Manual5 Ad Code

প্রতিপক্ষের পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই পেসার। আবু জায়েদ নয় ওভারে ২৭ রানে তিন উইকেট। তাসকিন আহমেদ দুই উইকেট। তিনি ২৬ রান দেন ৮.৩ ওভার বল করে।

Manual6 Ad Code

নিউজিল্যান্ড একাদশের জ্যাকব ভুলা ২১ রানে অপরাজিত। ইনজুরি কাটিয়ে ফেরা ডেভন কনওয়ে মাত্র দুই বল স্থায়ী হন। ইংল্যান্ডের বিপক্ষে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হাতে চোট পান কনওয়ে। ভাঙা হাত নিয়ে ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। নিউজিল্যান্ড একাদশের অধিনায়ক কনওয়ে ও নিল ওয়াগনার এই ম্যাচে দুই পরিচিত মুখ।

বিনা উইকেটে আট রান থেকে তিন উইকেটে আট রানে পরিণত হওয়া স্বাগতিকদের ঈষৎ স্বস্তি দেন জ্যাক বয়েল ও মিচ রেনউইক। এরপর আবার বৃষ্টি নামে। ৯.২ ওভারে খেলা থামার পর মধ্যাহ্নবিরতি পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

Manual6 Ad Code

১ জানুয়ারি বে ওভালে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে মাঠে গড়াবে ৯ জানুয়ারি।

সংক্ষিপ্ত স্কোর

Manual6 Ad Code

নিউজিল্যান্ড একাদশ প্রথম ইনিংস ৭১/৫ (জ্যাক বয়েল ২০, মিচ রেনউইক ১৮, জ্যাকব ভুলা ২১*। তাসকিন আহমেদ ২/২৬, আবু জায়েদ ৩/২৭)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code