বেড়েছে সূচক, কমেছে লেনদেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

অর্থনীতি ডেস্কঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ সেপ্টেম্বর) সূচকের কিছু উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারেই টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

Manual6 Ad Code

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual6 Ad Code

সোমবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ১৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫১.৭১ পয়েন্টে। এর আগে ৯ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ৭ হাজার ২৫৮.৪৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ১০.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৬.২৪ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৮.৭৬ পয়েন্টে।

Manual6 Ad Code

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। ডিএসইতে এদিন ১ হাজার ৯৭৪ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮৩ কোটি টাকার বেশি কম।

এদিকে, সোমবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৩৬.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৭১২.৮১ পয়েন্টে। এর আগে ২২ সেপ্টেম্বর সিএসইএক্স সূচক ১২ হাজার ৭৯৮.৮৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

Manual3 Ad Code

আর সার্বিক সিএএসপিআই সূচক ৫৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৮৪.৩৬ পয়েন্টে। এছাড়া, সিএসআই সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৭৩ পয়েন্টে।

এদিন, সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। দিন শেষে সিএসইতে ৭৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকার বেশি কম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code