বোয়ালমারীতে আগুনে পুড়লো ১৫ পাটের গুদাম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

বোয়ালমারী (ফরিদপুর):

Manual3 Ad Code

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে শুক্রবার (২৭.১২.১২) মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ১৫টি পাটের গুদাম ও একটি টিনের দোকান। এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
বোয়ালমারী ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাতৈর বাজারে পাট গুদামে আগুন লাগে। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় ৬ থেকে ৭ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, পিকুল মোল্যা, ফরিদ মোল্যা, প্রিয়নাথ সাহা, কালাম মেম্বর, মুকুল মেল্যা, চুন্নু, নান্নু, তুষার, আকবর, প্রমূখ। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে বলতে পারেননি দোকান মালিক ও ফায়ার সার্ভিস ।
সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ শাহিদুর রহমান সজল বলেন, কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতির সম্ভানা রয়েছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাফর শেখ বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখন বলা সম্ভব হচ্ছে না তদন্ত করে পরে জানানো হবে।
বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code