কাপাসিয়ায় ব্যতিক্রমী উদ্যোগ সাহায্যের জন্য মানবতার ঘর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

কাপাসিয়া( গাজীপুর) :
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” এই স্লোগানে করোনাভাইরাসের কারণে নিম্নআয়ের
অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস কাপাসিয়া উপজেলার টোক বাজারে স্থাপন করা হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ মানবতার ঘর।এখানে সামর্থবান ব‌্যক্তিরা তাদের প্রয়োজনের অ‌তি‌রিক্ত শুকনো খাবার মানবতার ঘরে রেখে যাবে ,যার প্রয়োজন সে তা নিয়ে যাবে ।

Manual4 Ad Code

৭ এপ্রিল দুপুরে কাপাসিয়া উপজেলা টোক নয়ন বাজারে মানবতার ঘর টেলি যোগাযোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন মানবতার ঘরের প্রধান উদ্যোক্তা মোঃ মমতাজ উদ্দিন,দেবাংশ কুমার পাল বারিন, মোঃ সেলিম, আসাদুল্লাহ মাসুম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ।

প্রধান উদ্যোক্তা মমতাজ উদ্দিন জানান মানবতার ঘরে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার রেখে যাবেন এখান থেকে যার প্রয়োজন সে তা নিয়ে যাবে। করোনা ভাইরাস এই মহামারী যতদিন চলবে এই মানবতার ঘর ততদিনই অব্যাহত থাকবে ।

Manual4 Ad Code

হতদরিদ্র ফারুক, ফাতেমা, শুরুজ মিয়া, ফাইজ উদ্দিন, তাজ উদ্দিন চাল, ডাল, আটা, আলু, পিয়াঁজ ও রসুন পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। প্রথম দিন ২৫ জনকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার সরবরাহ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code