ভারতকে অল্পতে গুটিয়ে নিউজিল্যান্ডের লিড

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

টেস্ট ইতিহাসে এমন নজির খুব একটা নেই। সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ঘরের মাঠে সর্বনিম্ন ৪৬ রানে গুটিয়ে গেছে ভারতীয় দল। টস জয়ের পর যা চতুর্থ সর্বনিম্ন রানের নজির। জবাবে স্বপ্নের মতো দিন কাটিয়েছে নিউজিল্যান্ড। ভারতকে অল্পতে বেঁধে লিড নিয়ে দ্বিতীয় দিন ৩ উইকেটে ১৮০ রানে শেষ করেছে। সফরকারীরা এগিয়ে ১৩৪ রানে।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতই লিড নেওয়ার পথে হেঁটেছে নিউজিল্যান্ড। দারুণ ইনিংসে দাপট দেখিয়েছেন ওপেনার ডেভন কনওয়ে। টম ল্যাথামকে নিয়ে ওপেনিং জুটিতে যোগ করেছেন ৬৭ রান। ল্যাথাম কুলদীপ যাদবের বলে ১৫ রানে ফিরেছেন। তার পর উইল ইয়াংকে নিয়েও ৭৫ রান যোগ করেন কনওয়ে। ইয়াং ৩৩ রানে ফিরলে এই জুটিও স্থায়ী হয়নি। তার পরই ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন কনওয়ে। তবে ফেরার আগে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ফেরার পর বাকি পথটা নির্বিঘ্নে সামলেছেন রাচিন রবীন্দ্র (২২*) ও ড্যারিল মিচেল (১৪*)। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code