ভারতে আরও ৪৮২ কোভিড রোগীর প্রাণহানি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১১৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৪ লাখ ৬২ হাজার ৮০৯ জন।

Manual6 Ad Code

এই সময়ে মৃত্যুবরণ করেছেন ৪৮২ জন। করোনায় এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩৭ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৫ জন সুস্থসহ ৮৮ লাখ ৮৯ হাজার ৫৮৫ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক-তৃতীয়াংশই হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে।

কর্নাটক ও তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া দিল্লিতে ৯ হাজার ১৭৪ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৪২৪, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৬১ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৯২ জন মারা গেছে করোনায়।

Manual2 Ad Code

পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় ও রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code