ভারতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সংক্রমণে এগিয়ে কেরালা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

আসাম ( ভারত) প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ভারতে ফের ভয় ধরাচ্ছে করোনা। ইতিমধ্যেই ভারতের কেরালায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৪ জনের। প্রতিবেশী রাজ‍্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কর্ণাটক সরকার ও। পরিসংখ্যান বলছে, নতুন করে করোনা সংক্রমণের মধ‍্যে ৮৯℅ কেরালা থেকেই হচ্ছে।

স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন কর্ণাটকের স্বাস্থ‍্য ও পরিবার কল‍্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু। কেরালার সীমান্তবর্তী ম‍্যাঙ্গালোর, চামানাজনগর এবং কোডাগু অঞ্চলে জারি করা হয়েছে সতর্ক বার্তা। প্রস্তুত রাখা হয়েছে সরকারি হাসপাতালগুলি। স্বাস্থ‍্য মন্ত্রকের তথ‍্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ‍্যা ১৮০০ ছাড়িয়েছে। ইতিমধ্যে ৫ জনের মৃত্যু ও হয়েছে। এদের মধ‍্যে ১ জন উত্তরপ্রদেশের এবং বাকি ৪ জন কেরালার বাসিন্দা। কেরালায় হদিশ মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন জেএন ১ এর।

Manual2 Ad Code

News/ S-1

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code