মোদি পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার ফ্রান্সে পৌঁছান তিনি। সেখানেই একটি অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস। খবর এএফপির।

ফ্রান্সের সাধারণ নাগরিক ও সামরিক ব্যক্তিত্বদের মধ্যে লিজিয়ঁ দ্য অনারই সবচেয়ে বড় সম্মান। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এ সম্মান পেলেন মোদি। মোদির হাতে এ সম্মান তুলে দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এ সময় মাখোঁকে ধন্যবাদ জানান মোদি। এর আগে ১৩টি দেশ থেকে সেখানকার সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি। বিখ্যাত এলিস প্যালেসে মোদির জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থাও করেছিলেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজেট মাখোঁ। সেখানেই লাল গালিচায় হেঁটে প্রাসাদে প্রবেশ করেন মোদি। নৈশভোজের অনুষ্ঠানেই তাঁকে লিজিয়ঁ দ্য অনারে ভূষিত করা হয়। তারপরই ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

এবারের ফ্রান্স সফরে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-এম ফাইটার জেটের চুক্তি চূড়ান্ত করেন মোদি। এ ছাড়া ছয়টি ডিজেল ইঞ্জিনের ডুবোজাহাজও ফ্রান্স থেকে আনছে ভারত। বাস্তিল দিবস প্যারেডের প্রধান অতিথি ছিলেন মোদি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code