ভারত জরিমানা গুণায় হ্যাটট্রিক করলো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক:  অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত যেন জরিমানা দেওয়ার হিড়িক চাপিয়ে বসেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারলেও প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজ জেতার পরও জরিমানা গুণতে হচ্ছে বিরাট কোহলির দলকে। স্লো ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে হেরেছে ভারত। সেই ম্যাচে বোলিং করা সময় নির্ধারিত সময়ের মাঝে এক ওভার কম বল করেছিল তারা। যে কারণেই জরিমানা করা হয়ে ভারতীয় দলকে। নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন দলটির অধিনায়ক কোহলি। ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে কোহলি ক্ষমা চাওয়ায় আনুষ্ঠানিকভাবে কোন শুনানির প্রয়োজন হয়নি।

Manual6 Ad Code

এর আগে চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও জরিমানার কবলে পড়তে হয়েছিল তাদেরকে। যেখানে দুই ম্যাচে ৪০ শতাংশ এবং ২০ শতাংশ করে জরিমানা দিয়েছিল। শুধু মাত্র টি-টোয়েন্টি সিরিজেই নয়, এর আগে ওয়ানডে সিরিজেও জরিমানা গুণতে হয়েছিল তাদেরকে।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচে এসে ১৩ রানের জয় পায় ভারত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচ জন্য ১০ পয়েন্ট করে পাবে বিজয়ী দল। তবে অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে হারালেও ৯ পয়েন্ট পেয়েছে দলটি।

আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ছয়ে অবস্থান করছে তারা। যদিও ম্যাচ জয়ের জন্য ১০ পয়েন্ট পাওয়ার কথা ছিল তাদের। তবে স্লো ওভার রেটের কারণে ১ পয়েন্ট হারাতে হয়েছে কোহলির দলকে। তাই ওয়ানডে সুপার লিগের সর্বশেষ আপডেট অনুযায়ী আপাতত ৯ পয়েন্ট নিয়েই স্বস্তিতে থাকতে হচ্ছে তাদের।

Manual3 Ad Code

যদিও প্রাথমিকভাবে, আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো ওভার-রেটের কারণে প্রত্যেক ভারতীয় খেলোয়াড়কে তাদের ম্যাচের ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল, তবে পয়েন্ট ছাড়ের কোনও উল্লেখ ছিল না সেখানে।

Manual7 Ad Code

আইসিসির নিয়ম অনুযায়ী, ‘ম্যাচ শেষে ওভার রেট গণনা করে যদি কোনও দল ন্যূনতম ওভার রেটের প্রয়োজনের তুলনায় এক বা একাধিক ওভার কম বোলিং করে, তাহলে সেই দলটি প্রতিটি ওভারের জন্য এক পয়েন্ট ছাড়তে হবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code