ভেনিসে আন নূসরাহ ফাউন্ডেশন মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ইতালি প্রতিনিধিঃ

ইতালির ভেনিসে এই প্রজন্মের শিশু কিশোরদের ইসলামিক শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে আন নূসরাহ ফাউন্ডেশন মাদ্রাসা ইতালি।

Manual3 Ad Code

করোনার কারণে প্রায় দেড়বছর পর এই মাদ্রাসার কার্যক্রম পুনরায় চালু করা হলে শিশু কিশোরদের স্কুল বন্ধের কারণে সপ্তায়ে তিনদিন করে মাদ্রাসার ক্লাস পরিচালনা করা হয়। অবিভাবকদের আরবি শিক্ষায় উৎসাহ আর ছেলেমেয়েদের আগ্রহের ফলে খুব অল্প সময়ে মাদ্রাসার ২৮ জন ছাত্র কোরআন পড়ার ক্লাসে উত্তীর্ণ হয়।

মাদ্রাসার এই ২৮ জন শিক্ষার্থী কোরআন শিক্ষা উত্তীর্ণ হওয়াতে তাদেরকে আনুষ্ঠানিক ভাবে শনিবার স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদে একটি অনুষ্ঠানের মাধ্যমে কোরআনের ছবক দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

মাদ্রসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী পাঠান জিললুর সভাপতিত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে ছবক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিজ।

শিশু কিশোরদের ছবক প্রদান করেন মাদ্রসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুস সালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি সুলেমান হোসেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ,বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ,মাদ্রাসার শিক্ষক শামসুল হক ,হাফেজ আব্দুল্লাহ,মাওলানা মুসা আহমেদ ,মারগেরা মসজিদের ইমাম হাবিবুর রহমান প্রমুখ।

 

Manual4 Ad Code

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষাথীদের কোরআন তেলাওয়াত হামদ ও নাতে রাসূল ও হাদিস পরিবেশন করা হয় এবং কিভাবে পুরুষ মহিলাদের দাফন কার্যক্রম পরিচালনা করা হয় তা দেখিয়ে দেওয়া হয়। ২৮ জন শিক্ষার্থীয়দেরকে হিজাব ও জায়নামাজ পুরস্কার হিসেবে টুকে দেওয়া হয়।

পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও এই মাদ্রাসার সকল অবিভাবক ও শিশু কিশোরদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি গঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code