মনসুর আলম জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম-আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

যুক্তরাজ্য জাতীয় যুব সংহতির আহবায়ক মনসুর আলম জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম-আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন এবং সেখানে মনসুর আলম এই দায়িত্ব লাভ করেন। গত ১৯ অগাষ্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদ কর্তৃক ২৫১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

Manual6 Ad Code

উল্লেখ্য এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবনেতা মনসুর আলম যুক্তরাজ্যের বিভিন্ন শহরে জাতীয় যুব সংহতিকে শক্তিশালী ও একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁর সঠিক ও সুযোগ্য নেতৃত্বে ব্রিটেনের বিভিন্ন শহরে জাতীয় যুব সংহতির বেশ ক‘টি শাখা কমিটি গঠন করা হয়েছে এবং তারা এরশাদ ও জাতীয় পার্টির উন্নয়নে নানাভাবে কাজ করছেন। দলের প্রতি নিষ্টা ও আদর্শে অটুট থেকে এরশাদের নেতৃত্বে কাজ করে যাবার স্বীকৃতি হিসেবেই মনসুর আলমকে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম-আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code