মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে তিন সিলেটী নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, নিউিইয়র্ক: সৌদি আরবের তায়েফ তুরাবায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।

Manual2 Ad Code

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)। জানা গেছে, সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান।

Manual6 Ad Code

সাতবাঁক ইউনিয়নের সদস্য আব্দুন নুর জানান, করোনাকালীন আব্দুস শুকুর গ্রামের বাড়িতেই ছিলেন। দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান। তিনি বলেন, কুওরেরমাটি গ্রামে ও নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। এদিকে এলাকাবাসী জানান, যে তিন প্রবাসী সৌদি আরবে মারা গেছেন তারা করোনাকালে সেখানে খুবই কষ্টে দিনাতিপাত করছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code