‘মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় নয়’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। দলের কোনো নেতাকর্মী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিগগিরই দেশ থেকে মাদক ব্যবসায়ীদের চিরতরে নির্মূল করা হবে।

বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। এক সময় বাংলাদেশ বিদেশ থেকে ওষুধ আমদানি করত। এখন বিদেশে ওষুধ রফতানি করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

Manual7 Ad Code

ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ডিসি মাসুদ আলম ছিদ্দিক, এসপি মো. মোক্তার হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে লালমোহন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code